শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মার্কিন আদালতে বড় ধাক্কা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

লেখক ই জিন ক্যারলের যৌন হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়ে মানহানিকর মন্তব্য করেছিলেন ট্রাম্প, দোষ প্রমাণিত আদালতে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি দোকানে ১৯৯০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ই জিন ক্যারলে নামে এক লেখককে যৌন হেনস্থা করেছিলেন। ২০১৯ সালে ওই অভিযোগ সামনে এনে মামলা করেছিলেন ক্যারল। ক্যারল ওই মামলা করার পর ট্রাম্প বেশ কিছু মন্তব্য করেন। ট্রাম্পের মন্তব্য মানহানিকর বলে আবারো আদালতের দ্বারস্থ হন ক্যারল। বুধবার নিউ ইয়র্কের এক আদালতে ওই মামলার শুনানি ছিল। ডিস্ট্রিক্ট জাজ শুনানির শেষে যে রায় দিয়েছেন তাতে বলা হয়েছে, ২০১৯ সালে ক্যারলকে নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন তা মানহানিকর। অর্থাৎ, ক্যারলের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।
রায় ঘোষণার সময় ডিস্ট্রিক্ট জাজ লিউইস কাপলান জানিয়েছেন, গত মে মাসে এই মামলার সাথে যুক্ত অন্য একটি মামলায় জুরিরা ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল। ১৯৯০ সালে ট্রাম্প ডিপার্টমেন্টাল স্টোরে ক্যারলকে যৌন হেনস্থা করেছিলেন বলে জানিয়েছিলেন জুরিরা। দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্পকে ওই মামলায় পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প উচ্চ আদালতে আপিল করেন। আগামী জানুয়ারি মাসে ওই মামলার শুনানি আছে। বিচারক এদিন জানিয়েছেন, ওই মামলার নিষ্পত্তি হলে জানা যাবে সব মিলিয়ে ট্রাম্পকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে সম্পত্তি মামলাতেও ধাক্কা খেয়েছেন ট্রাম্প। ওই মামলার শুনানি পিছিয়ে দেয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। নিউ ইয়র্কের আদালত জানিয়েছে, ওই মামলা নির্দিষ্ট সময়েই হবে। ২ অক্টোবর ট্রাম্পের ওই মামলা আদালতে ওঠার কথা।
এছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা চলছে। এর মধ্যে দুটি মামলা নির্বাচনের ফলাফল সংক্রান্ত। নির্বাচনের ফলাফল মানতে চাননি ট্রাম্প। তিনি ফলাফলে প্রভাব খাটাতে চেয়েছিলেন বলে অভিযোগ। সম্প্রতি জর্জিয়ায় এমনই একটি মামলার জেরে জেলে গিয়ে জামিন নিতে হয়েছে তাকে।
এতকিছুর পরেও ২০২৪ সালের নির্বাচনের জন্য লড়াই করছেন ট্রাম্প। রিপাবলিকান প্রার্থীদের মধ্যে এখনো তিনি সবচেয়ে এগিয়ে। সূত্র : ডয়চে ভেলে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com