শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতের জন্য বিশেষ পরিকল্পনা রউফের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তানের প্রথম লক্ষ্য এশিয়া কাপ জেতা। তবে শুধু এশিয়া কাপ জিতেই সন্তুষ্ট থাকতে চান না দলের পেসার হারিস রউফ। নিজের জন্য আলাদা লক্ষ্য রেখেছেন। এশিয়া কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে চান রউফ।
এশিয়া কাপে গ্রুপ পর্বের দু’টি ও সুপার ফোরের একটি, অর্থাৎ তিনটি ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন রউফ। এখন পর্যন্ত প্রতিযোগিতায় সর্বাধিক উইকেট শিকারি তিনি। সুপার ফোরে এখন দু’টি ম্যাচ খেলবে তারা। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে তা হলে আরো দু’টি ম্যাচ খেলবে। এই চার ম্যাচে নিজের উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন রউফ।
বাংলাদেশকে হারানোর পরে রউফ বলেন, ‘আমি প্রতিদিন আরো কঠিন পরিশ্রম করছি। নিজের জন্য বড় লক্ষ্য রেখেছি। আমি শুধু এশিয়া কাপ জিততে চাই না, সেইসাথে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হতে চাই।’
রউফ ছাড়াও পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ছন্দে রয়েছেন। দু’জনেই সাতটি করে উইকেট নিয়েছেন। এই পেস আক্রমণ যেকোনো দলকে সমস্যায় ফেলার ক্ষমতা রাখে। খেলতে নামার আগে তারা সবাই মিলে বসে পরিকল্পনা করেন বলে জানিয়েছেন রউফ।
তিনি বলেন, ‘প্রতিটা ম্যাচের আগে আমরা সবাই মিলে বসে পরিকল্পনা করি। ম্যাচের আলাদা আলাদা সময়ে কিভাবে বল করতে হবে সেটা ঠিক করি। পাকিস্তানের পিচে যেমন ব্যাটারের পায়ের কাছে বল না করে কোমরের উচ্চতায় বল করলে বেশি সফল হওয়া যায়। বাংলাদেশ ম্যাচে আমরা সেটাই করার চেষ্টা করেছি।’
পাকিস্তানের পরের ম্যাচ আজ রোববার ভারতের বিরুদ্ধে। গ্রুপ পর্বের খেলা বৃষ্টিতে ভ-ুল হয়ে গিয়েছিল। ওই ম্যাচেও বল হাতে দুই উইকেট নিয়েছিলেন রউফ। তার গতি সমস্যায় ফেলেছিল ভারতীয় ব্যাটারদের। রোববারও নিজের ছন্দ ধরে রাখার চেষ্টা করবেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com