রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হেফাজত ইসলাম সরকারের শত্রু নয়, বন্ধুও নয় সরকারের কাজ সরকার করুক-হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

হেফাজত ইসলাম সরকারের শত্রু নই, বন্ধুও নয়” সরকারের কাজ সরকার করুক, আমাদের কাজ আমরা করব বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এছাড়াও তিনি হেফাজতে ইসলামের কারাবন্দী নেতা–কর্মীসহ আলেম-ওলামাদের মুক্তি দাবী করেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমাদের কাজ, সাধারণ জনগন থেকে শুরু করে রাজনৈতিক-অরাজনৈতিক সকল নাগরিকদের কাছে দ্বীনের সহীহ দাওয়াত পৌঁছানো। এটিই আমাদের মূল দায়িত্ব। মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও কটূক্তির সব প্রয়াস বন্ধ করে দেয়ার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। হেফাজত তার সুনির্দিষ্ট রূপ-রেখা, ১৩ দফা দাবি সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে আদায়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তবে নাস্তিক্যবাদী শক্তি যদি মাথাচাড়া দেয় এবং কোরআন, আল্লাহ, রাসুল (সা:), উম্মাহাতুল মুমিনিন, আসহাবে রাসূল (সা.) এর শানে কটূক্তি ও ঘৃণা প্রচার করে এবং ইসলামবিদ্বেষ ছড়ায়, আর এতে জন্য যদি কোন অ্যাকশন না নেয়, অথবা সরকার যদি নিজের পক্ষ থেকে এমন কোন পদক্ষেপ নেয় যা ইসলামী শরীয়াহ পরিপন্থি, তাহলে ঈমানের তাগিদে আমরা তার প্রতিবাদ করব এবং প্রয়োজনে সাংবিধানিক ও নাগরিক অধিকার নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবো। এসময় আল্লামা মুফতী খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজীসহ নব গঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com