বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১০ মিনিটের চার্জে ১৩০ ঘণ্টা চলবে নেকব্যান্ড

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা বোল্ট বেশ জনপ্রিয়। এবার একসঙ্গে একটি নেকব্যান্ড ও ইয়ারবাড আনলো সংস্থাটি। কার্ভ বাডস প্রো এবং কার্ভ ম্যাক্স নেকব্যান্ডটি মাত্র ১০ মিনিটের চার্জে ১৩০ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে। এছাড়া অন্যান্য ইয়ারবাড ও নেকব্যান্ডের মতো এতেও অসংখ্য ফিচার রয়েছে। কার্ভ বাডস প্রো ইয়ারবাডটির লুকের দিকে বিশেষ নজর দিয়েছে কোম্পানিটি। এতে একটি প্রিমিয়াম ফিনিশ রয়েছে। এতে আপনি একটি গেমিং মোড পাবেন, যা ৪০ এমএস লেটেন্সি অফার করে। কার্ভ বাডস প্রো ওচঢ৫ পানি প্রতিরোধী, যা যে কোনো গেমিং সেশন সাপোর্ট করে। বোল্ট কার্ভ ম্যাক্সে থাকছে ৫০ এমএস গেমিং মোড। ইয়ারবাড ও নেকব্যান্ডটিতে জিন মোড এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ইএনজি প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, ডিভাইসটিতে ভালো মিউজিক প্লেব্যাক সাপোর্ট করে। নেকব্যান্ডে ওচঢ৫ ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি এবং ফাস্ট চার্জিং অপশন রয়েছে।
মাত্র ১০ মিনিটের চার্জিং ইয়ারবাড ও নেকব্যান্ড দু’টি ১৩০ মিনিট ব্যবহার করতে পারবেন। এটিতে ব্লুটুথ ৫.৩ বৈশিষ্ট্য রয়েছে। এতে দেওয়া হয়েছে টাচ কন্ট্রোল। তিনটি আকর্ষণীয় রং থেকে বেছে নিতে পারেন: নটিক্যাল ব্ল্যাক, হোয়াইট ওয়েভ এবং বিচ রোজ।একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টে চার্জ দিতে পারবেন ইয়ারবাড ও নেকব্যান্ড দু’টি। ভারতে বোল্ট কার্ভ বাডস প্রো-এর দাম ১ হাজার ৭৯৯ রুপি। বোল্ট কার্ভ ম্যাক্স মাত্র ১ হাজার ২৯৯ রুপি। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ও বোল্টঅডিও ওয়েবসাইট থেকে কিনতে পারবেন ইয়ারবাড ও নেকব্যান্ড দু’টি। সূত্র: গিজমো চায়না




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com