শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘড়ির মতো হাতেও পরতে পারবেন এই স্মার্টফোন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

এবার স্মার্টফোন হাতে ঘড়ির মতো পরে ঘুরে বেড়াতে পারবেন। এমনই একটি স্মার্টফোন আনছে মটোরোলা। প্রতিনিয়তই বাড়ছে ফোল্ডেবল ফোনের চাহিদা। এজন্য একের পর এক ফোল্ডেবল ফোন বাজারে আনছে নামিদামি সংস্থাগুলো। এবার মটোরোলা এমন ফোল্ডেবল ফোন আনলো যা আপনি হাতে ঘুরিয়ে পরে থাকতে পারবেন।
সংস্থার দাবি, এই স্মার্টফোন বেঁকিয়ে নিজের হাতে পরতে পারেবন ব্যবহারকারী। যা ফোল্ডেবেল স্মার্টফোনে করা যায় না। এদিন লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ সালে এই ডিভাইসটি সামনে আনে সংস্থা। জানা গিয়েছে, এতে ফ্লেক্সিবেল পিওএলইডি ডিসপ্লে থাকবে। একটি হাই-এন্ড স্মার্টফোনে যা যা করা যায়, তা সবই এখানে করতে পারবেন।
স্মার্টফোনটিতে থাকবে ৬.৯ ইি এফএইচডি ডিসপ্লে থাকবে এতে। ঘড়ি যেমন পিছন দিকে বেঁকানো যায়, তেমনই এই স্মার্টফোন হাতঘড়ির মতো পরা যাবে। স্মার্টওয়াচের মতো দেখতে লাগবে খানিকটা। এতে থাকবে একাধিক কানেক্টিভিটি অপশন। অসংখ্য ফিচকারে ঠাঁসা এই স্মার্টফোন।
এই স্মার্টফোনের আরও সুবিধা হল, এটি বাইপড হিসাবেও কাজ করবে। আপনি এটিকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতোই এটির ৬.৯ ইি ডিসপ্লেতে একাধিক কাজ করতে পারবেন। এছাড়াও এটি দাঁড় করিয়ে রাখতে পারবেন। যেখানে ৪.৬ ইি ডিসপ্লেতে ফোনের নানান তথ্য দেখা যাবে। কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন মটোরোলা রেজার প্লাসের মতো অনেকটা কাজ করবে এই ডিভাইস। যদিও এই ফোনে ব্যাটারি ও চিপসেট কীভাবে ফিট করবে মটোরোলা তা একটি বড় প্রশ্ন তৈরি করেছে। ফোনের কনসেপ্টে প্রকাশ করলেও, কোন তারিখে এটি বাজারে তা এখনো জানায়নি সংস্থা। সূত্র: সিনেট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com