শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপে এই প্রথম বিদায় নিলো কোনো দেশ। ছিটকে গেল বাংলাদেশ। এবারের প্রতিযোগিতার প্রথম বিদায়ঘণ্টা বাজল কলকাতাতেই। মঙ্গলবার ইডেনে পাকিস্তানের কাছে হেরে শেষ চারের দৌড় থেকে বেরিয়ে গেলেন সাকিব আল হাসানেরা। মোট সাতটি ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট হলো ২। আর কোনো অঙ্কেই তাদের পক্ষে প্রথম চারে থাকা সম্ভব নয়। ফলে সাকিব আল হাসানদের শেষ দু’টি ম্যাচ এখন তাদের কাছে স্রেফ নিয়মরক্ষার। আগামী সোমবার দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। তাদের কাছে এই দু’টি ম্যাচ গুরুত্বহীন। তবে শেষ চারে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার কাছে এই দু’টি ম্যাচেরই গুরুত্ব থাকতে পারে।
এখন পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ছয় ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮। ফলে ২ পয়েন্টে থাকা বাংলাদেশ তাদের শেষ দু’টি ম্যাচ জিতলেও ৬ পয়েন্টের বেশি পাবে না। সেই কারণেই বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ। বাংলাদেশ সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। আফগানিস্তানকে হারিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। কিন্তু তারপর সাকিবদের হারতে হয় ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এমনকি নেদারল্যান্ডসের কাছেও। মঙ্গলবার ইডেনে পাকিস্তানের কাছেও হেরে গেল তারা। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com