শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা ‌‘যুদ্ধাপরাধ’ হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে। গাজার ওই শরণার্থী শিবিরটি শহরের একটি জনবহুল এলাকায় অবস্থিত। গত মঙ্গলবার সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেখানে বুধবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৯৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে বলেও জানানো হয়। ইসরায়েলের দফায় দফায় হামলায় প্রায় ৭৭৭ জন আহত হয়েছে। গাজার সবচেয়ে বড় এই শরণার্থী শিবিরে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই হামলায় হতবাক হয়েছেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, গাজায় ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, জনবহুল শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আবাসিক এলাকাগুলোতেও হামলা চালানো হচ্ছে।
গত ২৪ ঘণ্টারও কম সময়ে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি আগ্রাসনে আরও প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ওই শরণার্থী শিবিরে দুই দফা হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, তারা হামাসের টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্সও (আইডিএফ) এর আগে নিশ্চিত করেছে যে, তারা গাজার উত্তরা লের জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে। ওই হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে এবং হামাসের মাটির নিচে থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইডিএফ দাবি করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com