শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলকাতার পরিচালকের সিনেমায় কাজল

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বলিউড তারকা কাজলের কলকাতার সঙ্গে রয়েছে নাড়ির টান। তিনি বাঙালি পরিচালক সমু মুখোপাধ্যায়ের ও তনুজার কন্যা। যদিও কাজলের বেড়ে ওঠা মুম্বাই শহরে। মরাঠি পরিবারে বিয়ে করেছেন। কিন্তু কলকাতায় কাজলের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। সবশেষ ‘সালাম ভেঙ্কি’ সিনেমার প্রচারে কলকাতায় এসেছিলেন এ নায়িকা। এ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছেন তিনি। কিন্তু নতুন বছরেই আবার কলকাতায় আসবেন কাজল। কোনো ঝটিকা সফর নয়, বরং একটা লম্বা সময় কলকাতায় থাকবেন তিনি। বাঙালি হলেও এখন পর্যন্ত কলকাতার পরিচালকের সঙ্গে কাজ করা হয়নি। তবে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা গিয়েছিল কাজলকে। এবার কলকাতায় কোনো বাঙালি পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন কি না, সেই নিয়ে ধোঁয়াসা রয়েছে।
তবে শোনা যাচ্ছে, ‘মা’নামের একটি সিনেমায় তিনি কাজ করতে যাচ্ছেন। এটি প্রেযোজনা করছেন তার স্বামী অজয় দেবগন। জানুয়ারির শেষের দিকে কলকাতা শহরে আসবেন কাজল। যদিও তার আগে নভেম্বরে রেকি করতে আসবে অভিনেত্রীর টিম। অজয় দেবগনের প্রযোজনায় ‘ময়দান’ সিনেমার শুটিং হয়েছে কলকাতায়। কলকাতার বেশ কিছু কলাকুশলী কাজ করেছিলেন এই সিনেমায়। শুটিং গত বছর শেষ হলেও সিনেমা মুক্তির দিন এখনো জানা যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com