শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রয়োজনে বাবার মতো রক্ত দিতে প্রস্তুত আছি: শেখ হাসিনা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আপনাদের মাঝে বাবার স্নেহ পেয়েছি। আপনাদের মাঝে ভাইয়ের আদর পেয়েছি। আমি আপনাদের সেবা করতে চাই। প্রয়োজনে আমি বাবার মতো রক্ত দিতে প্রস্তুত আছি।
গতকাল শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজারের মহেশখালীর টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
খুব শিগগির মূল্যস্থীতি হ্রাস পাবে বলে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুঃখের বিষয় হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলো, স্যাংশন-কাউন্টার স্যাংশন, যার ফলে মুদ্রাস্ফীতি একটু বেড়েছে কিন্তু সেটাও নিয়ন্ত্রণের আমরা চেষ্টা চালিয়েছি। ইনশাল্লাহ খুব শিগগির এই মূল্যস্থীতি হ্রাস পাবে। মানুষ আরও ভালোভাবে চলতে পারবে, থাকতে পারবে।’ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমরা মানুষের জন্য কাজ করি। আরেকটি দল আছে তারা মানুষের সম্পদ লুট করে। খুন, বোমাবাজি, গ্রেনেড হামলা ও চোরাকারবারি করে।’ তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের উন্নয়ন। আর সেই উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমি ওয়াদা দিয়েছিলাম প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। দেশের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, সে ব্যবস্থা করে দিচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com