রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রমিকরা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে: পরিকল্পনামন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘সরকার গামেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বর্তমান বেতনের চেয়ে ৫৮ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আমি জানি না, এই বেতন যথেষ্ট কিনা। আমি এ বিষয়ে কোনো মন্তব্যও করতে চাই না। তবে গামেন্টস শ্রমিকরা পরিশ্রম করেন, তারা অবশ্যই ন্যায্য মজুরি পাবে এটাই স্বাভাবিক।’ গতকাল শনিবার (১১ নভেম্বর) সকালে পাগলা আলীয়া মাদ্রাসা-শত্রুমর্দন ৯৩০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের এই আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে সেদিকে সতর্ক থাকতে হবে। কারণ তারা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে। তারা মালিকের সঙ্গে কথা বলবে, সরকারের সঙ্গে কথা বলবে কিন্তু মাঝখান থেকে যদি কোনো রাজনৈতিক দলের লোক ঢুকে অথবা একে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করে এটা কাম্য নয়।’ জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি যাই হোক নির্বাচন সুষ্ঠু হবে। আর সেই নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই ভোট দেবে। কারণ গ্রামের মানুষ চায় উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন করে যাচ্ছেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com