শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেনে পতন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

দেশের শেয়ারবাজারে গতকাল রোববার (১২ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩০৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১১০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৪১৯ কোটি ৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪১ লাখ টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ২৬ পয়েন্ট কমে ১১ হাজার ৯৫ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ১৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com