বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জবি উপাচার্যের মৃত্যুতে তিনদিনের শোক, বন্ধ ক্লাস-পরীক্ষা

শাহীন আলাম, জবি প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রসাশন। আগামী তিন দিন (শনিবার , রবিবার ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
গত শনিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বেলা ১২ টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পূর্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এই ঘোষণা দেন। মরহুমের দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রঙ্গাণে অনুষ্টিত হবে এবং পরবর্তীতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
গত শনিবার ভোরে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য।
এর আগে গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ড. ইমদাদুল হকের কোলন ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে তিনি গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com