শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কৃষকদের প্রণোদনা দিয়ে সরকার দেশকে সমৃদ্ধি করে তুলছে: এসএম শাহজাদা (এমপি)

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আগামী শীতকালীন রবি মৌসুমে ৫ হাজার ১২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ সরিষা, খেসারি ডাল, মুগ ডাল, গম, ভুট্টা, চিনা বাদাম, সয়াবিন বীজ বিতরণ কালে গলাচিপা- দশমিনা পটুয়াখালী -১১৩ আসনের জনপ্রিয় জননেতা এস এম শাহজাদা এমপি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের স্বপ্ন পূরণে, বাংলার কৃষক মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে সকল ঋতুতে বিনামূল্যে আমন, আউশ, রবিশস্য সহ হারভেস্টার মেশিন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে। এছাড়া বিশ্বের বুকে বঙ্গবন্ধু কন্যা দেশকে উন্নত আধুনিকভাবে উন্নত করে চলছে। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মু. শাহিন শাহ, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আকরামুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, এমপির প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com