শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনন্ত-বর্ষাকে নিয়ে ‘কিল হিম-২’ নির্মাণ করছেন ইকবাল

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল রোববার (১২ নভেম্বর) রাতে জাগো নিউজকে জানান, আগামী বছরের শুরুতে ‘কিল হিম-২’ সিনেমার দৃশ্যধারণ শুরু করবেন তিনি। সামনের বছর কোরবানির ঈদে ‘কিল হিম-২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘সিনেমার গল্প লেখার কাজ শেষ। সেটির গল্প অনন্ত জলিল ভাইকে শুনেছি। সব ঠিক থাকলে জানুয়ারি থেকে শুটিং শুরু করব সিনেমার প্রধান চরিত্রে অনন্ত জলিল থাকবেন; বাকি চরিত্রে কে থাকবেন-তা নিয়ে ভাবছি।’ বিদেশে ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণের পরিকল্পনার কথা জানালেন মোহাম্মদ ইকবাল। এ বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাতে আরও অভিনয় করেছিলেন রুবেল ও মিশা সওদাগর। এদিকে ইকবালের পরিচালনায় ‘ডেডবডি’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে এটি মুক্তি দেওয়া হবে বলে জানান এ নির্মাতা। এ সিনেমায় কলকাতার চিত্রনায়িকা অন্বেষা-শ্যামল মওলা অভিনয় করছেন। ‘ডেডবডি’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন ওমর সানী, রোশান, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com