শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে বিষয়টি জাতির জন্য সৌভাগ্যের হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। বিএনপি নির্বাচনে এলে সেটি জাতির জন্য সৌভাগ্যের হবে। গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচন পেছানো নিয়ে তিনি বলেন, আমাদের কমিশনাররা বলেছেন- বিএনপি যদি নির্বাচনে আসে তবে তফসিল রিসিডিউল করা যেতে পারে, এটাকে নির্বাচন পেছানো বলা যায় না। তফসিল রিসিডিউল করে তাদের (বিএনপি) অ্যাকোমোডেট করা হবে। নির্বাচনী আচরণবিধি নিয়ে তিনি বলেন, ১৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এর আগে প্রচারণায় কোনো বাধা নেই। এখন যদি কেউ প্রচারণা চালায়, সেটা আচরণবিধির মধ্যে পড়ে না। চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত হওয়ার পর আচরণবিধি কেউ ভঙ্গ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচনকালে প্রশাসনের রদবদলের বিষয়ে তিনি বলেন, কোনো কমিশন প্রশাসনে রদবদল করেনি। বিভিন্ন সময় নির্বাচনের আগে সে সময়ের সরকার প্রয়োজন অনুযায়ী প্রশাসনে পরিবর্তন এনেছে।
সেনাবাহিনীকে নির্বাচনের মাঠে নামানোর বিষয়ে তিনি বলেন, আমরা মনে করলে সেনাবাহিনীকে নামানো যাবে। আমরা চাইলেই প্রয়োজন অনুযায়ী তারা মাঠে নামবে। চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com