পূর্বনির্ধারিত ১০ দিনের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার সকালে কলম্বো হয়ে ফিরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের রুটিন ফ্লাইট (ইউএল-১৮৯) বিমানবন্দরে অবতরণ করে।