বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরোধী দলকে নির্মূল করে দেশে বাকশাল ও নকশালের রাজনীতি ফিরিয়ে আনা হচ্ছে- মজিবুর রহমান মঞ্জু

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

শতকণ্ঠে বিক্ষোভ এবি পার্টির
‘একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন ও বিরোধী দলকে নির্মূল করে আওয়ামীলীগ মূলত: আবারও দেশে বাকশাল এবং তার প্রতিক্রিয়ায় নকশাল এর রাজনীতি চালু করতে যাচ্ছে। ৭ জানুয়ারী নির্বাচন হলে দেশে আবারও বাকশাল ও নকশালপন্থী রাজনীতি ফিরে আসবে’ বলে আশংকা প্রকাশ করেছে এবি পার্টি।
সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে আজ শতকণ্ঠে প্রতিবাদ-বিক্ষোভ থেকে এ আশংকা প্রকাশ করে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। বিকেল সাড়ে ৩ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তা কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।
শতকণ্ঠে প্রতিবাদ শেষে বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক। এতে বক্তব্য রাখেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও এবি যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান প্রমূখ।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন; বাকশালের রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে গণবিচ্ছিন্ন করে অগনতান্ত্রিক শাসকে পরিণত করেছিল। বাকশালের একদলীয় দূঃশাসনের প্রতিক্রিয়ায় বিচ্ছিন্নতাবাদী নকশালপন্থী গলাকাটা অপরাজনীতির উত্থান ঘটেছিল। যে বাকশাল থেকে তওবা করে পরে আওয়ামীলীগ আবার গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন; একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন ও বিরোধী দলকে নির্মূল করে আওয়ামীলীগ মূলত: আবারও দেশে বাকশাল এবং তার প্রতিক্রিয়ায় নকশাল এর রাজনীতি চালু করতে যাচ্ছে। ৭ জানুয়ারী নির্বাচন হলে দেশে আবারও বাকশাল ও নকশালপন্থী রাজনীতি ফিরে আসবে বলে তিনি আশংকা প্রকাশ করেন। তিনি সরকার ও জনগণকে সতর্ক করে আরও বলেন, এই সাজানো প্রহসনের নির্বাচন যারা বর্জন করেছে তারা পরীক্ষায় উত্তীর্ণ বর্জন এবং যারা অংশ নিচ্ছেন তারা সবাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।
যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারের দায়িত্ব জ্ঞানহীন কর্মকান্ডের ফলে দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীগুলো একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। অতীত স্বৈরাচারদের পরিণতি জানার পরও সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জেদে সবাইকে একসাথে বিপদে ফেলছে। গত ৪০ বছর ধরে তিল তিল করে দেশ যে অর্থনৈতিক ভিতের উপর দাড়িয়েছে সরকারের হটকারীতায় তা আগামী কয়েক যুগের জন্য অন্ধকারে ঢেকে যাবে। তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন জনগণের দূর্ভোগ চরমে পৌঁচে গেছে, জনরোষ বিস্ফোরিত হবার আগেই পদত্যাগ করুন।
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র সহকারী সদস্যসচিব আমিনুল ইসলাম এফসিএ ও আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ্ আব্দুর রহমান, মেহেদী হাসান চৌধুরী পলাশসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com