শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে এমপি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রুহুল আমিন রাজু (স্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরে এমপি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে জামালপুর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল আল মামুন (গামছা), জাতীয় পার্টির এস.এম. আবু সায়েম (লাঙ্গল), আওয়ামী লীগের নুর মোহাম্মদ (নৌকা) ও তৃণমুল বিএনপির মো. গোলাম মোস্তফা (সোনালী আশ) প্রতীক বরাদ্দ পেয়েছে। জামালপুর-২ আসনে জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ (লাঙ্গর), স্বত্রন্ত্র থেকে জিয়াউল হক জিয়া (ঈগল), আওয়ামী লীগ থেকে ফরিদুল হক খান দুলাল (নৌকা), তৃণমুল বিএনপি হোসেন রেজা বাবু (সোনালী আশ) ও স্বত্রন্ত্র থেকে শাহজাহান আলী মন্ডল (ট্রাক) প্রতীক। জামালপুর-৩ আসনে আওয়ামী লীগের মির্জা আজম (নৌকা), জাতীয় পার্টির মীর সামসুল আলম (লাঙ্গল) ও জাতীয় পার্টি (জেপি) মো. নজরুল ইসলাম (বাইসাইকেল) প্রতীক। জামালপুর-৪ আসনে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিক মেহেদী (টেলিভিশন), তৃণমুল বিএনপি মো. সাইফুল ইসলাম (সোনালী আশ), স্বত্রন্ত্র থেকে আব্দুর রশিদ (ট্রাক), জাতীয় পার্টি মো. আবুল কালাম আজাদ (লাঙ্গল), জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল), আওয়ামী লীগের মাহবুবুর রহমান (নৌকা) ও স্বত্রন্ত্র থেকে ডা. মুরাদ হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। জামালপুর-৫ সদর আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম (ডাব), আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (নৌকা), জাতীয় পার্টির মো. জাকির হোসেন (লাঙ্গল), জাতীয় পার্টি (জেপি) এর বাবর আলী খান (বাইসাইকেল), স্বত্রন্ত্র থেকে মো. রেজাউল করিম রেজনু (ঈগল), ন্যশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম (আম) ও বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. সাব্বিরুজ্জামান (একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শফিউর রহমান, জামালপুর জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা নির্বাচন অফিসার শাহ নিয়াদ জামান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সকল আইন মেনে চলে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com