শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘হুব্বা’র ট্রেলার প্রকাশ: মোশাররফ করিমের ‘হুব্বা’র ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

অভিনেতা মোশাররফ করিমের দীর্ঘ প্রতীক্ষিত ‘হুব্বা’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’র পক্ষ থেকে ট্রেলারটি ডিজিটালি প্রকাশ করা হয়েছে।
‘হুব্বা’ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নাট্যকার ও পরিচালক ব্রাত্য বসু। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। বাংলার কুখ্যাত গ্যাংস্টার, হুব্বা শ্যামলের কর্মকা- তুলে ধরা হবে এ সিনেমায়। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা মোশারফ করিম। মারামারি, খুন, রক্তারক্তি, বেপরোয়া গোলাগুলি, কুখ্যাত গ্যাংস্টারের ‘রাজত্ব’ আর তাকে ধরতে চাওয়া পুলিশ বাহিনীর গল্প দেখা এ সিনেমায়। ‘হুব্বা’র ট্রেলারের পরতে পরতে অন্ধকার জগতের খুঁটিনাটি। ভয়ানক ডন হুব্বা শ্যামলের ক্রিয়াকলাপের গল্প দেখা যাবে এ সিনেমায়। যাকে সেই সময়ে অনেকেই হুগলি জেলার দাউদ ইব্রাহিম বলে সম্বোধন করতেন। টানটান উত্তেজনা পূর্ণ, গায়ে কাঁটা দেওয়া অ্যাকশন, এবং অপ্রত্যাশিত ট্যুইস্টে ভরপুর এ সিনেমার ট্রেলার। মোশারফ করিমের পাশাপাশি পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা যাবে। এ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন লোকনাথ দে, পৌলমী বসু প্রমুখ।
‘হুব্বা’ সিনেমার ব্যাপারে পরিচালক ব্রাত্য বসু বলেন, ফ্রেন্ডস কমিউনিকেশন ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এ প্রযোজনা সংস্থা বিষয়ভিত্তিক সিনেমা তৈরির সুনাম অর্জন করেছে ইন্ডাস্ট্রিতে। ফিরদাসৌল আমাকে কাজের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, যা এ সময় খুবই বিরল। মোশারফ একজন ভীষণ ভালোমানের অভিনেতা, এবং যে কোনো চরিত্রে সুন্দরভাবে মানিয়ে যান এবং আমার সিনেমার চরিত্রের জন্য তাকে ছাড়া আর কাউকে ভাবতেই পারতাম না।
তিনি আরও বলেন, এ সিনেমার অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সংলাপ। দীর্ঘদিন পর বাংলা সিনেমায় দুর্দান্ত সংলাপ শুনবেন দর্শক। বাকি সিনেমা দেখে দর্শক বলবেন। আশা করছি সবাই সিনেমাটি দেখবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com