শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৭ই জানুয়ারি ভোট নয়, ফ্যাসিবাদের পতন দিবস: রেজা কিবরিয়া

খবরপত্র প্রতিবেদন:
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

৭ই জানুয়ারি ভোট নয়, ফ্যাসিবাদের পতন দিবস বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ একাংশের উদ্যোগে ‘আগামী ৭ই জানুয়ারি ভোট বর্জনের দাবিতে’ এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিক্ষোভ সমাবেশ শেষে পল্টন এলাকায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
রেজা কিবরিয়া বলেন আগামী ৭ই জানুয়ারি কোন ভোট হচ্ছে না। ভোটের নামে সরকার নতুন এক নাট্যমে র আয়োজন করতে যাচ্ছে। এই নাটকে জনগণ সাড়া দিবে না। আমরা গণঅধিকার পরিষদ দেশের জনগণকে আহ্বান জানাই, আপনারা আগামী ৭ই জানুয়ারি পরিবারকে সময় দিন, পরিবার নিয়ে ঘুরতে যান। সরকারের অবৈধ এমপি মন্ত্রী এবং আমলারা জনগণকে নানান ভয়ভীতি দেখাচ্ছেন ভোটকেন্দ্রে নেয়ার জন্য। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জনগণকে ভয়-ভীতি দেখালে পরিণতি কিন্তু ভালো হবে না। ৭ই জানুয়ারি কোন ভোট হচ্ছে না।
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, আগামী ৭ই জানুয়ারি ফেলানী হত্যা দিবস। ফেলানী হত্যা দিবসে অবৈধ সরকারের ভোট জনগণ রুখে দিবে। ৭ই জানুয়ারি কেউ ভোটকেন্দ্রে যাবেন না।
অবৈধ সরকারকে লালকার্ড দেখান। আমরা এই সরকারকে আর কোন সহযোগিতা করবো না। এই সরকারের কোন নৈতিক ভিত্তি নেই, জনগণের ভোটে এরা নির্বাচিত নয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান, অধ্যাপক মাহবুব হোসেন, ইঞ্জিনয়ার ফাহিম, শামসুদ্দিন, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মোজাম্মেল মিয়াজি, জাকির হোসেন, আবদুল্লাহ, শফিকুল ইসলাম রতন, লোটাস মোকসেদ, আলামিন হোসাইন, ইমামউদ্দিন, ফায়সাল, সুমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com