রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত রাজপথে থাকব: মঈন খান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে। ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করেন। তারা প্রেস ক্লাব এলাকায় সব শ্রেণি-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করেন। এসময় নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের কাছে ‘ডামি নির্বাচন বর্জন’ ও অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জনপ্রতিনিধিত্বহীন সরকারকে সরিয়ে দেশে জনগণের সরকার কায়েম করব। মানুষকে সচেতন করতে কথা বলব, জনসম্পৃক্ত করব। মানুষের সরকার প্রতিষ্ঠিত করব, ইনশা আল্লাহ।
তিনি বলেন, সরকার না কি উন্নয়নে ভরে দিয়েছে দেশকে, তাহলে তারা কেন জনগণের ভোটকে ভয় পায়? এই প্রশ্ন আজ বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রশ্ন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com