রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি নয়ন, সম্পাদক নিজামী

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানব জমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী। শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। মিরসরাই মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচলাক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: জামসেদ আলম প্রধান নির্বাচন কমিশনার, নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম নির্বাচন কমিশনার, অধ্যাপক সাইদুল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিটির সদস্য সচিব মিরসরাই উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এবং সদস্য সাংবাদিক রণজিৎ ধর এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪ -২৫ সালের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচত হয়। এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ভোটের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ জামসেদ আলম সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com