সিনিয়র সচিব হয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। তাকে সিনিয়র সচিব নিয়োগ দিয়ে গতকাল রোববার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব নিয়োগ করার পর তাকে পরিকল্পনা বিভাগেই পদায়ন করা হয়েছে। এ নিয়ে প্রশাসনে সিনিয়র সচিবের মোট সংখ্যা হলো ১১ জন।