রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাগেরহাটে নৌকার প্রার্থী শেখ হেলাল ও শেখ তন্ময় এমপির বিশাল নির্বাচনী সভা

কল্লোল সরকার বাগেরহাট সদর
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

০৩ জানুয়ারী বুধবার বিকাল ৪ টায় স্থানীয় খানজাহান আলী কলেজ ময়দানে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী)আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দিন এমপি ও বাগেরহাট-২ (বাগেরহাট-কচুয়া) আসনের প্রার্থী শেখ তন্ময়ের বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এর আগে বাগেরহাট শহরের বিভিন্ন ওয়ার্ড ও আশেপাশের ইউনিয়ন থেকে বিশাল মিছিল সহকারে নেতাকর্মীদের উপস্থিতি সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আশপাশের বহুতল ভবনের ছাদ ও সম্মুখের রাস্তায় তিল ধারনের জায়গা ছিল না। শেখ হেলাল উদ্দিন তার বক্তব্যে বাগেরহাটের উন্নয়েনে আরেক বার নৌকা মার্কায় উপস্থিত নেতাকর্মী এবং স্থানীয় ভোটারদের ভোট প্রদানের আহবান জানান। তিনি বলেন বাগেরহাট-১ ও বাগেরহাট-২ আসনে অসমাপ্ত উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে নৌকা মার্কায় আপনাদের রায় দিতে হবে। বিএনপি-জামাতের অপপ্রচারে কান না দিয়ে আগামী ৭ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে সেবা করবার সুযোগ দিন। বাগেরহাট-২ এর নৌকা প্রতীকের প্রার্থী শেখ তন্ময় তার বক্তব্যে বাগেরহাট পৌরসভার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিতে আহবান জানান। বাগেরহাটের চারটি সংসদীয় আসনে নৌকার প্রার্থীকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহবান জানান। বাগেরহাট জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে ও সদস্য সচিব নকিব নজিবুল হক নজুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, শেখ তন্ময়ের মাতা রূপা চৌধুরী, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ বশিরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com