রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অ্যামনেস্টি-টিআইবি-সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সরকারের প্রতি অ্যামনেস্টির একটা বৈরী মনোভাব রয়েছে। বাংলাদেশে টিআইবি ও সুজনের ভূমিকা একসূত্রে গাঁথা।
গতকাল বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শ্রম অধিকার লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি দিয়েছে, তার সমালোচনা করেছেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে জানতে চাই-আমাদের দেশে শ্রমিকদের অধিকার বিষয়ে মামলার যে রায় স্বাধীন আদালত দিয়েছেন, সেটা নিয়ে এতো মাথাব্যথা; গাজায় গণহত্যা নিয়ে তাদের কী ভূমিকা। সেখানে ৯৪ জন সাংবাদিকদের হত্যা করেছে। এ ব্যাপারে কিছু বলেছে? এই একজন ব্যক্তির জন্য যে রায়, সে রায়কে তারা কটাক্ষ করছে। ইসরায়েলের বিরুদ্ধে তো একটা কথাও বলেনি। বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে উল্লেখ করে তিনি বলেন, এই দলটি ব্যর্থতার চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বের হতে পারছে না। হরতাল-অবরোধ দিলে রাস্তায় যানজট লেগে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com