শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। গত বছরের তুলনায় ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন। গতকাল রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ. কে. এম. হুমায়ুন কবীর। অশোক কুমার দেবনাথ জানান, হালনাগাদকৃত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ভোটার হয়েছেন ৯২৪ জন।
ইসির তথ্যানুযায়ী, গত বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার ছিল ৮৩৭ জন। সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের সংযোজিত করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এটা আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com