শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুন্সীগঞ্জে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

ওয়েলফেয়ার সেন্টার মুন্সীগঞ্জের উদ্যোগে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্র্র্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেইজ এর প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) সৌরেন্দ্র নাথ সাহা। সেমিনারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে ওয়েলফেয়ার সেন্টার মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মো.হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রিফাত ফেরদৌস। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো.রফিকুল ইসলামসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, বিদেশ ফেরত প্রভাসীরা। সেমিনারে প্রধান অতিথি সৌরেন্দ্র নাথ সাহা বলেন, বিশে^র বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে দেশে ফেরত আসা ৫ লক্ষ কর্মী কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে কেউ কেউ অর্থ কষ্টসহ সমাজে জীবন যাপন করছেন। প্রত্যাগত এসব কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রেফারেল ও আরপিএল কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদানসহ প্রকল্পের যাবতীয় সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, পিএমইউ এবং ওয়েলফেয়ার সেন্টার একযোগে নিরলসভাবে কাজ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com