শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

চলমান শৈত্যপ্রবাহের দূর্ভোগের হাত থেকে সুরক্ষার লক্ষে সোমবার জামালপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধুদের সংগঠন আমরা ৮৮। কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ৮৮ এর অন্যতম বন্ধু সদস্য হুমায়ুন কবীর। এসময় ব্যাচের বন্ধু, এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এলাকার হতদরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তিরা কম্বল পেয়ে ভীষণ সন্তুষ্টি প্রকাশ করেন। মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন প্রতিবছরের মতো আমরা ৮৮ বন্ধু সংগঠনটি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মানবিকতার উদাহরণ তৈরি করলো। এদের মতো বিভিন্ন সংগঠন এগিয়ে আসলে অসহায় মানুষগুলো দূর্ভোগের হাত থেকে রক্ষা পেতো। তিনি বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com