শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাঙ্গামাটিতে চক্ষু চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ আক্কাস রাঙ্গামাটি
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ রোমেল চাকমার উপর হামলাকারী আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সচেতন নাগরিক সমাজ। রবিবার (২৮ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ ডিসেম্বর রাতে ডাঃ রোমেল চাকমা শরীর চর্চার জন্য সাইকেল নিয়ে সাইক্লিং করার সময় একটি বেপরোয়া গাড়ি এসে ডাঃ রোমেলের সাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর প্রতিবাদ করতে গেলে আসামিরা ডাঃ রোমেল চাকমার উপর হামলা করে। এদের আঘাতে ডাঃ রোমেল চাকমা গুরুত্বর আহত হন। যিনি মানুষের চোখের আলো দেখান সে ডাক্তারের উপর এমন ন্যাক্যারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের প্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। এ ঘটনায় উল্টো ডাঃ রোমেল চাকমার বিরুদ্ধে থানায় জিডি করে হামলার অভিযুক্তরা। পরে গত ২২ জানুয়ারি রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ডাঃ রোমেল চাকমা। এ মামলায় আদালত ৭ আসামির মধ্যে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে আসামীদের গ্রেফতার করছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বসুমিত্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রভাষক সাইনি তালুকদার, সঙ্গীত শিল্পী রঞ্জিত দেওয়ান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com