শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে উঠল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্কার মেয়েদের ১ রানে হারিয়েছে সুমাইয়া আক্তাররা। গত রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা করে ১১৪ রান। জবাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে করেছে ১১৩ রান। ফলে ১ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। জান্নাতুল মাওয়ার করা ওভারের প্রথম বলটি ‘নো’ হয় এবং সবমিলিয়ে ৩ রান আসে। ফ্রি হিট বল থেকে ২ রান নেয় লঙ্কানরা। বৈধ এক বলে ৫ রান খরচ করে ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। তবে পরের ৫ বলে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মাওয়া। ফলে জয় পায় বাংলাদেশ। ১১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের দৃঢ়তায় উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলে তারা। তবে দুই ওপেনারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। নেথমি পোর্না করেছেন ২৭ রান। আরেক ওপেনার দেওমি বিহাঙ্গা সাজঘরে ফিরেছেন ৩০ রান করে। তিনে নেমে বিসমি গুনারতেœ করেছেন ২৯ বলে ২৬ রান। তবে এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে তীরে গিয়েও তরী ডুবেছে লঙ্কানদের। অন্যদিকে সিরিজে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ২৮ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগ্রেসরা। তবে এরপর দলের হাল ধরেন রাবেয়া ও আফিয়া আদমা ইরা। রাবেয়ার অপরাজিত ৫০ ও ৩১ রানে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com