বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে এ মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার উজ্জল চন্দ্র শীল। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়য়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৯টি স্টল অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে দুই মাধ্যম থেকে ৩টি করে ৬টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫ জন করে ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com