শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির নেতারা হচ্ছেন রাজনীতির কাক: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বড় বড় নেতারাই হচ্ছেন রাজনীতির কাক। তারা হত্যার রাজনীতি করে। গতকাল বুধবার নবাবগঞ্জ পার্ক মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছে। হত্যার রাজনীতি থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি। তারা দেশ বিদেশে অপপ্রচার চালায়।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি ইসরাইলি বাহিনীর অনুকরণে পুলিশ হত্যা করেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি, সেই প্রতিরোধের মুখে বিএনপি গর্তের ভিতর পালিয়ে গিয়েছে। নির্বাচনে ভরাডুবি হবে জেনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। সরকারকে বৈধতা না দেয়ার জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র এই সরকারের সঙ্গে কাজ করতে চায়। রাষ্ট্রগুলো অভিনন্দন বার্তা পাঠিয়েছে, এখনো পাঠাচ্ছে। বিএনপি অনুধাবন করতে পারছে সরকারকে যেমন বৈধতা দেয়া হয়েছে, তেমনি জাতীয় সংসদকেও বৈধতা দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com