শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকদের জীবণমান উন্নয়নের জন্য যা যা করা দরকার তা আমি করবো

খায়রুল ইসলাম (সীতাকুন্ড) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

সীতাকুন্ডে এমপি মামুনকে স্থানীয় প্রেসক্লাবের সংবর্ধনা

সীতাকুন্ড ক্লাবের সদস্য সাংবাদিকদের জীবণমান উন্নয়নের জন্য যা যা করা দরকার তা করবেন বলে প্রেসক্লাবের উদ্যােগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্হানীয সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন বলেছেন। জানা যায়, গত শনিবার রাত ৮টায় সীতাকুন্ড প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রেসক্লাবের সভাপতি সুব্রত চক্রবর্তী সৌমিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন। আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মো.ফোরকান আবু, এম হেদায়েত, এম সেকান্দর হোসাইন,চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ভবতোষ নাথ, উপজেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। সংবর্ধিত আল মামুন বলেন, সাংবাদিকরা হলেন জাতির দর্পন। তাঁরা যেমন মানুষের সফলতার গল্প তুলে ধরেন, তেমনি তুলে ধরেন সমাজের সকল অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার কথা। আমার একটাই প্রত্যাশা বিগত দিনে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে আমার উন্নয়ন কর্মকান্ডের চিত্র যেভাবে সকলের সামনে তুলে ধরেছেন তাঁর ধাবাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখবেন। তাছাড়া সদস্য সাংবাদিকদের জীবণমান উন্নয়নের জন্য যা যা করা দরকার তা আমি করবো। তিনি আরো বলেন, অত্র অঞ্চলের রাজনীতিতে আমাদের মধ্যে সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল। তবে আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। রাজনীতির মাঠে আমাদের পরস্পরের প্রতি ছিল মমতা ও গভীর শ্রদ্ধাবোধ প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে ছিলাম বলেই প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক তুলে দিয়ে সীতাকুন্ড আসনের মানুষের সেবা করার সুযোগ করে দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com