শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার রাখার নির্দেশ জেলা প্রশাসকের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত দিক বিবেচনায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার স্ব স্ব প্রতিষ্ঠানের নিজেস্ব ব্যবস্থাপনায় সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম । একই সাথে স্বাস্থ্য সেবা গ্রহণকারীদের রেজিস্টারে নাম ঠিকানা পাশাপাশি মোবাইল নাম্বার লেখারও নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারাই সকলকে ধন্যবাদ জানান। আগামীতে সকলে একসাথে দেশের উন্নয়নে কাজ করার আহ্বানও জানান। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ৫ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২ টার সময় ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বারোবাজারের শুরু হওয়া আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন, সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় যোগদান করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গীর সিদ্দীকি ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, দৈনিক সমকালের কালিগঞ্জ প্রতিনিধি মো: জামির হোসেন, বেসরকারি সাহায্যকারী সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ। এ সময় জেলা প্রশাসক উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ৫০ পিস করে মোট ৭ শতটি কম্বল দেওয়ার প্রতিশ্রুতি দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com