শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কৃষির উন্নয়নে অবদান উৎপাদনে গতি আনবে-মু. শাহিন উপজেলা চেয়ারম্যান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনুপ্রেরণায় ব্যাংক এশিয়ার সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় গরিব প্রান্তিক চাষীদের মাঝে গতকাল গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আরজু আক্তার এর সভাপতিত্বে গলাচিপা উপজেলার সুদক্ষ উপজেলার চেয়ারম্যান জননেতা মু. শাহীন শাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সার, বীজ, কীটনাশক পণ্য সামগ্রী বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবিএম মোস্তাহিদুর রহমান, অপারেশন ম্যানেজার ব্যাংক এশিয়া বরিশাল, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আরএসএম মোহাম্মদ ইশতিয়াক শাহরিয়ার, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, গলাচিপা প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা সিনজেনটা পরিবেশক খোকন পোদ্দার, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম সহ আরো অনেক, সভা সঞ্চালনায় ছিলেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সিনিয়র টেরিটোরি অফিসার মোঃ মোখলেছুর রহমান চপল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ব্যাংক এশিয়া কৃষক কৃষাণীদের স্বল্প সুদে ঋণ দিয়ে কৃষি পণ্য উৎপাদনে সরকারের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে ব্যাপক ভূমিকা পালন করে চলছে। বর্তমান শেখ হাসিনা সরকার ও কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগ, প্রতি ঋতুতে খাদ্যশস্য উৎপাদনে অধিক ভর্তুকি দিয়ে কৃষকের ভাগ্য উন্নয়ন করে চলছে। সার, বীজ, কীটনাশক পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ২ শত ২৫ জন কৃষক, কৃষাণিদের মাঝে সার, বীজ ও কীটনাশক পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সুধী সমাজ, সাংবাদিকরা উপস্থিত থাকেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com