শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে আর্ন এন্ড লিভর কোরআন বিতরণ

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

‘প্রতিবন্ধী মানুষের প্রত্যয় এর প্রতীক- এই প্রতিপাদ্য নিয়ে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আর্ন এন্ড লিভ’ মৌলভীবাজারে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নস্থিত পাহাড় বর্ষিজোড়া গ্রামের হাযিরিয়া মদীনাতুল উলুম মাদ্রাসার হিফয শিক্ষার্থীদের মাঝে এ কোরআন শরীফ বিতরণ করা হয়। দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি ও এনটিভি ইউরোপর বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমনর সভাপতিত্বে এবং আর্ন এন্ড লিভর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. রুহুল আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত এ কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মৌলভীবাজার জেলা সভাপতি ছালেহ আহমেদ সেলিম, বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলু এবং দৈনিক যুগান্তর ও এসএ টিভির জেলা প্রতিনিধি হোসাইন আহমদ। উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ, সদস্য আহাদ মিয়া, শিক্ষক হাফেজ কামাল হুসেন, মো. সাইফুল ইসলাম, আর্ন এন্ড লিভ’র মো. রায়হান আহমেদ, রফিকুল ইসলাম, তৌফিক আহমেদ, রুমান আহমেদ প্রমুখ। উল্লেখ্য-আর্ন এন্ড লিভ ২০১৫ সাল থেকে সারাদেশে শিক্ষাসামগ্রী বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নমূলক কর্মকা-, টিউবওয়েল স্থাপন, নগদ অর্থ প্রদানসহ প্রতিবন্ধী, অসহায়, বৃদ্ধ ও দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে একঝাক তরুনকে নিয়ে কাজ করে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com