শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিব-তামিমদের কোচ হচ্ছেন রস টেলর-শন টেইট!

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

জাতীয় দলের শূন্য পদগুলো সামনে রেখে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সেই আহ্বানে সাড়া দিয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তবে বিসিবি বেছে নিতে চায় তাদের মাঝ থেকে সেরা জনকেই। জানা গেছে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডসহ নানা দেশ থেকে একাধিক ক্রিকেটার আবেদন করেছেন বিসিবি’র চাকরির জন্যে। যেখানে বড় চমক নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেলর ও সাবেক অজি গতি তারকা শন টেইট।
গত ভারত বিশ্বকাপের পরই দায়িত্বপ্রাপ্ত কোচদের সাথে চুক্তির মেয়াদ শেষ হয় বিসিবির। দেশে ফিরে যান ব্যাটিং কোচ জেমি সিডন্স, বোলিং কোচ এলান ডোনাল্ডসহ আরো একাধিক কোচ। যেখানে পরে সংযোজন হয় স্পিন কোচও। এরপর থেকেই নতুন কোচের খুঁজে বিসিবি। বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। জানা গেছে, বাংলাদেশ দলের পেস বোলিংয়ের দায়িত্ব নিতে আবেদন করেছেন তিন বিদেশী কোচ। যেখানে শন টেইট ছাড়া বাকি দু’জন হলেন, নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোর। কলিমোর বর্তমানে এইচপির দায়িত্বে আছেন।
এছাড়া আছেন দেশী প্রার্থীও। বোলিং কোচ হতে আবেদনপত্র জমা দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের পেস বোলিং কোচ মাহবুবুল আলম (জাকি)। ব্যাটিং কোচ হতেও দেশীয় প্রার্থী আছেন একজন। সাবেক ক্রিকেটার তুষার ইমরান দায়িত্ব নিতে চান তামিম-মুশফিকদের। তবে বিদেশীদের লিস্টটাও বেশ সমৃদ্ধ। যেখানে আছেন কিউই কিংবদন্তি ব্যাটার রস টেলর। তাছাড়া অস্ট্রেলিয়ান খ্যাতিমান কোচ স্টুয়ার্ট ল আছেন তালিকায়। যিনি এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। এখন আছেন অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্বে।
তালিকায় আরো আছেন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরা ও ইংল্যান্ডের পল নিক্সন। সামারাবীরা এর আগেও টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। আর পল নিক্সন বিপিএলের সুবাদে বেশ পরিচিত মুখ।
জানা গেছে, আজ মঙ্গলবার অনলাইনে এই কয়েকজনের সাক্ষাৎকার নেবে কোচ নিয়োগ কমিটি। সেখান থেকে তাদের প্রস্তাবিত নাম উপস্থাপন হবে আগামী বোর্ড সভায়। এরপর সভাপতি অনুমোদন দিলেই নতুন কোচ পাবে বাংলাদেশ। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগেই যা করতে চায় বিসিবি।
উল্লেখ্য, বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসের নেতৃত্বে কোচ নিয়োগ কমিটিতে আছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ, হাই পারফরম্যান্স বিভাগের প্রধান নাঈমুর রহমান, বিসিবির হেড অব প্রোগ্রামস ডেভিড মুর ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com