রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে পরামর্শমূলক আলোচনা সভা ও সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে আধুনিক মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবার লক্ষ্যে পরামর্শমূলক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ৭ ফেব্রুয়ারী বুধবার বিকেল ২টায়। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং- বি-২১৪১) এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আজিজুল হক সেলিমকে সংবর্ধনা প্রদান করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ মাহমুদুল হকের সঞ্চালনায় মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত পরামর্শমূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল্লাহ-আল-মারুফ রাসেল। সংবর্ধিত অতিথি ছিলেন মোঃ আজিজুল হক সেলিম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল, ডাঃ মির্জা ফারজানা হলি, ডাঃ সালমা সফুর খাঁন, ডাঃ আমজাদ আসেফ তরফদার ও মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি মোঃ রেজাউল করিমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর অনুষ্ঠানের মূল পর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে আধুনিক মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবার লক্ষ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি মোঃ আজিজুল হক সেলিমসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সভাপতি মোঃ রেজাউল করিমের সমাপনী বক্তব্যেও মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা ও উপস্থিত সবাইকে আপ্যায়ণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com