শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জে যুগ যুগ ধরে কাচা সড়কে চরম ভোগান্তি-কৃষি মন্ত্রীকে খোলাচিঠি

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

কাচা সড়কে ভোগান্তি চরমে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম ওসমানের কৃষি মন্ত্রী বরাবর সড়ক পাকাকরনের দাবি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে খোলা চিঠি।
খোলাচিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়াতে ব্যপক সাড়া ফেলেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি বরাবর কাচা রাস্তা পাকাকরনের জন্য বিশেষ আবেদন জানান তিনি। খোলা চিটিতে তিনি লিখেন, স্যার আপনি আমাদের এলাকার অনেক উন্নয়ন করেছেন, সামান্য কিছু উন্নয়নের জন্য আমরা বিশাল উন্নয়ন থেকে বঞ্চিত। এই সামান্য উন্নয়ন টুকু করে আমাদেরকে আপনার কৃজ্ঞতা বন্ধনে আবদ্ধ করবেন। আমরা আপনার নির্বাচনী এলাকা কমলগঞ্জ উপজেলার আপনার নিজ ইউনিয়ন ০১নং রহিমপুরের ০৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমাদের এলাকার ছয়কুট জেলা সড়ক হতে বড়চেগ শামীম ওসমানের বাড়ির সামনে হয়ে হামিদিয়া চা-বাগান পর্যন্ত প্রায় ১কি:মি: ও বড়চেগ মাদ্রাসা হতে ইউপি সদস্য মাহমুদ আলী বাড়ির সামনে হয়ে দক্ষিন বড়চেগ মসজিদ পর্যন্ত প্রায় ১.৫ কি: মি: এবং বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেওরাছড়া মান্ডব পর্যন্ত প্রায় ২কি:মি: রাস্তা পাকা করনের অভাবে দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে পশ্চিম বড়চেগ, পূর্ব বড়চেগ, উত্তর বড়চেগ ও দক্ষিন বড়চেগ এবং দক্ষিনগ্রাম সহ আশেপাশের কয়েকটা মহল্লার যানবাহন, পরিবহন সহ ৪/৫ হাজার গনমানুষের অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হয়। মাননীয় কৃষি মন্ত্রী বিশেষ করে এলাকার কৃষিজীবি মানুষের ক্ষেতের ফসল ঘরে উঠাতে অতিরিক্ত বহন খরচের ঘানি টানতে হয়, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা গামী ছাত্র/ছাত্রী, বয়স্ক মা-বাবাদের ও অসুস্থ মানুষের যাতায়াত করতে কষ্ট হচ্ছে।এলাকার গনমানুষের উল্লেখিত দূরাবস্থা অবসানের জন্য এলাকাবাসির প্রানের দাবি বর্ণিত রাস্তগুলো পাকা করন হলে এলাকা বাসি উপকৃত হবে। আপনার কাছে করজোরে মিনতি করছি আমাদের এই রাস্তা গুলা পাকা করে উন্নয়নের অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশে আমাদের শামিল করুন। দয়া করে আমাদের এই রাস্তা গুলা পাকা করে দিলে আপনার কাছে আমরা এলাকাবাসি চিরকৃতজ্ঞ থাকবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com