শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

‘‘স্মার্ট হবে স্খানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকারদদ প্রতিপাদ্যে সারাদেশের সাথে দ্বিতীয়বারের মত গাজীপুরের কালীগঞ্জেও নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার দিবস উপলক্ষে পৃথকভাবে উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ পৌরসভার আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ইউসুফ হাবীব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, তুমলিয়া ইউপি সচিব ফরহাদ হোসেন ও শিক্ষার্থী নাসরিন ইসলাম। অন্যদিকে, দুপুরে কালীগঞ্জ পৌর সম্মেলন কক্ষে কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কালীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মিলন মিয়া, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ পৌরসভার পৃথক দুটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com