শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মির্জা ফখরুল সিঙ্গাপুর যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪

চিকিৎসার কাজে সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (৪ মার্চ) হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার সঙ্গে যাচ্ছেন স্ত্রী রাহাত আরা বেগম। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসার শিডিউল থাকায় তাকে দেশটিতে যেতে হচ্ছে বলে জানা গেছে।
গত বছরের ২৯ অক্টোবর বাসা থেকে গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর গত মাসে মুক্তি পান মির্জা ফখরুল। দীর্ঘসময় কারাগারে থাকায় তার শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তাকে এক হাতে লাঠির সহযোগিতা নিয়ে হাঁটতে হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি শুনেছি তিনি দেশের বাইরে যাবেন। বিস্তারিত কখন, কোন ফ্লাইটে যাবেন, এসব এখনও নিশ্চিত হতে পারিনি।’
দলীয় সূত্র বলছে, বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ দেশের বাইরে যেতে পারেন। কেউ কেউ ঈদের পর বিদেশে যাবেন দীর্ঘমেয়াদে চিকিৎসার কাজে। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ দেশের বাইরে অবস্থান করছেন। এর আগে বিএনপির আন্দোলন চলাকালীন গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তার সঙ্গে স্ত্রী ও কন্যা গিয়েছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com