বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আসিফ জারদারি পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মাহমুদ খান আচাকজাইকে পরাজিত করেন। আসিফ জারদারি পেয়েছেন ৪১১ ভোট, মাহমুদ খান পেয়েছেন ১৮১ ভোট। পাকিস্তানের জাতীয় পরিষদ, সিনেট এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা নির্বাচনে ভোট দেয়। জারদারি হলেন পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি। তিনি দ্বিতীয়বারের মতো এই পদ গ্রহণ করলেন। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম বেসামরিক ব্যক্তি, যিনি দুবার রাষ্ট্রপতির পদটিতে নির্বাচিত হলেন।
উল্লেখ্য, তিনি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং আরো কয়েকটি দলের সমর্থন পেয়েছেন। ফলে তার জয় নিশ্চিতই ছিল।
গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পিএমএল-এন এবং পিপিপিসহ কয়েকটি দল সমঝোতা করে।
এর মাধ্যমে পিএমএল-এনের শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হন। এর ধারাবাহিকতাতেই আসিফ জারদারি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। জারদারি আগামীকাল রোববার শপথ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইমরান খানের আমলে নির্বাচিত আরিফ আলভির স্থলাভিষিক্ত হবেন। প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা স্থানীয় সময় ৪টায় তাকে শপথ পড়াবেন বলে জানানো হয়েছে।
জামায়াতের বয়কট
এই নির্বাচন বয়কট করেছে জামায়াতে ইসলামি পাকিস্তান এবং জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলু। এই দুই দলের সিনেট এবং প্রাদেশিক পরিষদে মোট ২০টি ভোট রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com