শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগের সময় মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

আওয়ামী লীগের সময় মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এবারের রমজান স্বস্তিদায়ক হবে না। গতকাল সোমবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ভোটাধিকার গণতান্ত্রিক মৌলিক অধিকার ফিরিয়ে দিতে ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করছে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে বিএনপি। তিনি বলেন, সরকার ভয়ে আছে, আতঙ্ক আছে ডামি নির্বাচন করেছে। তারা দাপ্তরিক যে কাজ করছে তা অবৈধ।
মির্জা আব্বাস বলেন, সরকার সমর্থিত কিছু পত্রিকা গত শনিবার বক্তব্যের খ-িত অংশ তুলে ধরেছে। আওয়ামী লীগ জনগণের কোনো দাবি না মানায় বিএনপি নির্বাচনে যায়নি বক্তব্যটা ছিল এমন। সাত জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। আগে থেকে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করেছে। তিনি বলেন, দেশ বিপদের মধ্যে আছে। সরকার বলছে দেশ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাস্তবে তা নয়। এদেশের জনগণ যেন ভোট দিতে না পারে আগে থেকেই সরকার প্রক্রিয়া শুরু করেছে। জনগণ আওয়ামী লীগ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জাতি বন্দি অবস্থা দিন কাটাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com