শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কারামুক্ত হলেন জামায়াতের আমীর শফিকুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

দীর্ঘ ১ বছর ২ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গত সোমবার বিকাল সোয়া ৩টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমীর। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।
এসময় কারাগারের ফটকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গাজীপুর মহানগরী আমীর জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com