রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাকিবের ছবি বুকে নিয়ে বিমান থেকে লাফ!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

আজ ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে শাকিব অভিনীত ‘দরদ’ সিনেমার প্রচার শুরু করেছে সিনেমা সংশ্লিষ্টরা। তবে তাদের প্রচার কৌশল নজর কেড়েছে নেটিজেনদের। শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। বিমান থেকে সিনেমাটির টি-শার্ট পরে লাফ (স্কাইডাইভিং) দেন প্রচার দলের এক সদস্য। তারই কিছু ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। একটি ছবিতে দেখা যায়, মরুভূমির মাঝে দাঁড়ানো কয়েকটি গাড়ি ও কয়েকজন যুবক। তাদের প্রত্যেকের হাতে ঝা-া। আর এসব ঝা-ায় আঁকা হয়েছে ‘দরদ’ সিনেমার পোস্টার।
মূলত, শাকিব খানের জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার জন্যই ‘দরদ’ সিনেমা সংশ্লিষ্টরা এমন প্রচারণায় নেমেছেন। পরিচালক অনন্য মামুন গতকাল বলেন, ‘শাকিব ভাইয়ের জন্মদিনে আমি দুটো সারপ্রাইজ দেব। একটু অপেক্ষা করেন।’ বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এবারের জন্মদিনটা শাকিব খানের জন্য বিশেষ আবহ তৈরি করবে। জন্মদিন ঘিরে দেখানো হবে বিশ্বের সুউচ্চ ভবন বুর্জ আল খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেইলার। তবে এটি এবার হচ্ছে না। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া চেষ্টা করছে এপ্রিলের প্রথম দিন ট্রেইলারটি দেখানোর। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। এ সিনেমায় আরো অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। ‘দরদ’ সিনেমা বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com