রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়গঞ্জ সোনাখাড়া ইউনিয়নে বিনামূল্যে চাল বিতরণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিনামুল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার সোনাখাড়া ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ২ হাজার ৩৪০ পরিবারের মাঝে বিনামূল্যের ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। সোমবার সকালে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ের বাস্তবায়নে প্রতি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সোনাখাড়া ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপন, ইউপি সচিব মোঃ মেহেদী হাসান, কৃষি অফিসের ট্যাগ অফিসার মোঃ সেলিম রেজা, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক সহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা। এ সময় সুবিধাভোগী সাইফুল ইসলাম জানান, এ ঈদে পরিবার নিয়ে বেশ কয়েকদিন এ চাল খেতে পারব। আমাদের এই সুবিধা দেওয়ার জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। ইউপি চেয়ারম্যান আবু হেনা মোঃ মোস্তফা কামাল রিপন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে ১০ কেজি করে চাল সুন্দরভাবে বিতরন করা হয়েছে। উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষ। দরিদ্র মানুষের মাঝে সঠিকভাবে এ উপহার পৌছে দিতে পেরে আমি অনেক খুশি। চাল গুলো যেন সঠিক মানুষগুলোর হাতে ভোগান্তি ছাড়াই তুলে দিতে পারি, সে জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ডভিত্তিক আলাদা আলাদা স্থান ভাগ করে নিজ নিজ ওয়ার্ডের ইউপি সদস্যদের তত্ত্বাবধানে তালিকা অনুসারে চাল গুলো বিতরন করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com