রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জ্বালানির নতুন উৎস উদ্ভাবন, গবেষণা কার্যক্রমকে জোরদার করার নির্দেশ রাষ্ট্রপতির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমকে জোরদার করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বিইআরসির বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ পেশকালে রাষ্ট্রপ্রধান এই নির্দেশনা দেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে আমাদেরকে জোর দিতে হবে।’ জ্বালানি খাতের নতুন নতুন উৎস খোঁজার প্রতি গুরুত্বারোপ করে তিনি এই ব্যাপারে বিইআরসিকে গবেষণা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, জ্বালানি খাত একটি দেশের আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত। তিনি বলেন, দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে। রাষ্ট্রপতি আশা করেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা ও মূল্য নির্ধারণে বিইআরসি সরকারকে সঠিক ও যুগ যুগোপযোগী সুপারিশ ও পরামর্শ দেবে। কমিশনের চেয়ারম্যান মো: নুরুল আমিনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো: হেলাল উদ্দিন, আবুল খায়ের মো: আমিনুর রহমান এবং বিইআরসি সচিব মো: খলিলুর রহমান খান। কমিশনের চেয়ারম্যান এই সময় বিইআরসি-এর কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দল তাদের কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপ্রধান কমিশনের সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো: ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com