শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদ মৌসুমেও কেরানীগঞ্জ গার্মেন্টস-পল্লী ক্রেতাশূন্য

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

ঈদ মৌসুমেও কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লি ক্রেতাশূন্য। কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কালীগঞ্জ গার্মেন্টস পল্লি। ঈদ, পূজা, শীতকে কেন্দ্র করে এখানকার ব্যবসা সারা বছরের হলেও ঈদের মৌসুমই এখানকার ব্যবসায়ীদের মূল ভরসা। তবে এবারের ঈদ মৌসুমেও বিক্রি নেই দোকানিদের। গত বছরের লোকসানের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার বিশাল অঙ্কের লোকসানের আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা। সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। তৈরি পোশাকের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হওয়ার কারণে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লির ঈদের বেচাকেনা শুরু শবেবরাতের পর থেকে রমজানের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে মূল বেচা বিক্রি। তবে এবার তা অনেকটাই ক্রেতাশূন্য।
অনেক ব্যবসায়ী বলছেন, একদিকে ধারদেনা ও নানা খরচ অন্যদিকে ক্রেতাশূন্য মার্কেট। সরেজমিনে গেলে দেখা যায়, অধিকাংশ বিক্রয় কেন্দ্রই ক্রেতাশূন্য। প্রতিটি দোকানে লাখ লাখ টাকার পণ্য মজুদ রয়েছে। তবে কোনো দোকানে ক্রেতা সমাগম চোখে পড়েনি। ব্যবসায়ীদের চোখে মুখে হতাশার ছাপ। ব্যবসায়ীরা বলছেন, কেরানীগঞ্জে যে পাইকারি ক্রেতারা কেনাকাটা করতে আসেন তারাও আসছেন না। যে কারণে বিক্রি একেবারেই নেই। হঠাৎ পাইকারী ব্যবসায়ীরা না আসায় হতাশার মধ্যে দিন কাটছে ব্যবয়াসীদের।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালী বলেন, গত বছরের তুলনায় এ বছর পোশাক পল্লিতে ক্রেতা নেই বললেই চলে৷ অনেক ব্যবসায়ী লোকসানের শঙ্কায় পড়েছে৷ লোকসানের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য এ বছর অনেক ব্যবসায়ী দ্বিগুণ বিনিয়োগ করেছেন। তবে শবেবরাতের পরপরই ক্রেতা বাড়লেও পুরো রমজানে ক্রেতা ছিলো না কালিগঞ্জ গামেন্টস পল্লির দোকানগুলোতে। এ কারণে ক্ষতির মুখে পড়লো গার্মেন্টস পল্লির বেশিরভাগ ব্যবসায়ী৷ বিশেষ করে পাইকারি ক্রেতারা আসছেন না বলে আমাদের বিক্রির অবস্থা খুবই খারাপ।- রাইজিংবিডি.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com