বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জামালপুরে অবহিতকরণ সভা

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে প্রতিটি নাগরিক শেষ বয়সে নিজের ওপর নির্ভরতা সৃষ্টির জন্য জামালপুর সদর উপজেলার সকল অংশীজনদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সদর উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জু মনোয়ার বেগম, সহকারী কমিশনার (ভূমি), জামালপুর সদর এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীরসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের দপ্তর প্রধানবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ এবং উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভা সূত্র জানায়, সকল শ্রেণি ও পেশার ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষের জন্য সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিশেষ বিবেচনায় ৫০ বছর বয়সে উর্ধে ব্যক্তিরাও পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে ১০ বছর নিরবিচ্ছিন্ন ভাবে চাঁদা প্রদান করলে আমৃত্যু পেনশন সুবিধা পাবেন। চার ধরনের পেনশন স্কিম চালু আছে এরমধ্যে প্রবাসী স্কিম, সুরক্ষা স্কিম, প্রগতি স্কিম ও সমতা স্ক্রিম। জেলায় সকল কর্মরত বেসরকারি সংস্থাসমূহ, ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য অংশজনরা সর্বজনীন পেনশন স্কিমকে সামাজিক আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য সভা থেকে উদাত্ত আহ্বান জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com