বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ। দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি মোঃ জাবেদুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মঙ্গলবার রাত দেড়টায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পরিহলপাড়া থেকে কাবিলা বাজার রোডের একটি নার্সারির ঝুপের মধ্যে একদল ডাকাত লুকিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) জামশেদুল আলম লিটন সঙ্গীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের অভিযানে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা কালে পুলিশ ৫ ডাকাতকে আটক করে। আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মনির হোসেন প্রকাশ্যে মুন্না, আবু বক্কর, মোহাম্মদ হেলাল হোসেন, দেবিদ্বার উপজেলার জয়নাল আবেদীন, বরুড়া উপজেলার বাহার উদ্দিন সজীব। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার পুলিশ। এ ঘটনায় আটককৃত পাঁচজন, পলাতক তিনজন ও অজ্ঞাত ৫/৬ জনের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com